প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
ভোটে এগিয়ে থেকেও পুয়ের্তো রিকোর বিশ্বমঞ্চে থামল বাংলাদেশের স্বপ্নযাত্রা
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পরিচয় ও সংস্কৃতি তুলে ধরার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও মিস ইউনিভার্সের ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় এবং বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল ৬টায় শুরু হওয়া গ্র্যান্ড ফিনালেতে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন; প্রতিযোগিতার প্রথম বাছাইয়ে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হলে সেখানে মাহির নাম না থাকায় সেমিফাইনাল থেকেই ছিটকে যান তিনি।এর আগে জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়িয়েছিলেন মাহি; বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত ওই পর্বে কুমিল্লার ঐতিহ্যবাহী লাল-সাদা খাদি কাপড়ের শাড়িতে মঞ্চে হাজির হন তিনি। বিশ্বজিৎ মজুমদারের নকশায় ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ শিরোনামের পোশাকটির মূল ভাবনায় ছিল মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা; পোশাকের সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী গয়না ও পিঠে সংযুক্ত বৃত্তাকার শিল্পকর্মে একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব এবং বার্ধক্যে পৌঁছানোর গল্প ফুটিয়ে তোলা হয়।এবারের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও ছিল গুরুত্বপূর্ণ; সাপ্তাহিক ভোটে শীর্ষে থাকার পাশাপাশি মোট ভোটের হিসাবেও বিভিন্ন সময়ে এগিয়ে ছিলেন মাহি, তবে দর্শকভোটের মাধ্যমে কেবল সর্বোচ্চ ভোট পাওয়া একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ যাওয়ার সুযোগ থাকায় শেষ পর্যন্ত সেই তালিকায় স্থান পাননি তিনি।মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা পাওয়া দেশ ও অঞ্চলগুলো হলো—নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়া।সেরা ৩০ প্রতিযোগী সুইমস্যুট পর্বে অংশ নেওয়ার পর সেখান থেকে সেরা ১২ জন নির্বাচিত হবেন এবং ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারিত হবেন এবারের মিস ইউনিভার্স।উল্লেখ্য, ২০১৯ সালে শিরিন আক্তার শিলার মাধ্যমে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ, এরপর ২০২৪ সালে অনিকা আলম এবং গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে নতুন ইতিহাস গড়েন; তবে এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা থাকলেও প্রথম বাছাইয়েই থামল সামিরা খান মাহির যাত্রা।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল