প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
গুচ্ছকবিতা
আলোক আজম, কবি ||
১প্রভার্তি ❑ রাতের শরীর খুলে প্রতিদিন অনুভবে ফুটুক সকাল ৷ শুধু ঘুম নয়—নীরবে আঁধার সরিয়ে জ্বলুক আলোর মশাল পুড়ে ছাই হোক মানুষের দুঃখ-জঞ্জাল প্রভাতী— তোমার কাছে একটি আর্তি শুধু—বুকে জমে থাকা সব পাথুরে রাত সরিয়ে মানুষের হাতে মানুষই দিক নরম প্রভাত ২অমাবস্যা ❑ চাঁদটিতে এখন জ্যোৎস্নার ঢল নেই। অনর্গল বয়ে যায় দুঃখ-শ্রাবণ— মেধাবী মুখটিতে সারাক্ষণ জমে থাকে মেঘ যা ছিল স্বপ্নাবেগ— ঝরে পড়ে। যা ছিল উজ্জ্বলতা নিভে যায়। নীরবতা ঝেঁকে বসে বুকের ভেতর আপন মানুষেরা হয়ে গেছে পর শুকনো লাকড়ি জ্বলে চুলার আগুনে জল আর জ্বাল গুণে চাল ফুটে হয়ে যায় ভাত... এভাবে জ্বলে যায় চাঁদটির সোনালি প্রভাত জ্বলে স্বপ্নের রং, জ্বলে কৈশোর শ্বশুরালয়ের উনুন এখন তার স্কুল ঘর ৩ত্রিধারা নদী ❑ জানালার কাচে টলমল করছে কুয়াশার জল গাছের পাতায় লেগে আছে রূপালি ধারা নিধুয়া ব্যথায় দিশেহারা ত্রিধারা নদী নিরবধি বয়ে যায়—ঢেউ ভাঙে গোপনে নির্জনে আমি গভীরে নামি— ধরে রাখি অথৈ পাথার নিজের ভেতরে কাটি নিজেই সাঁতার ৪ছিন্নমূল ❑ বুকে শুয়ে আছে ভাঙা ফুটপাত অসংখ্য ব্যস্ত পা দিনরাত ছুটছে বুকের উপর। ঘর নয়, নিষ্পলক চোখ খোঁজে খাবার। বেদনার বলক তোলা বুক উন্মুখ হয়ে খোঁজে আশ্রয়। লোকেরা ইশারায় বলে: পৃথিবীতে মানুষ বাঁচে, বাঁচে না টোকাই ৫সুইসাইডাল ❑ মানুষ মেতেছে এক আজব খেলায় আগুনের ভেলায় চড়ে, অদ্ভুত হেসে ছুটছে জলের দেশে... পৃথিবীর ভরা পেটে জ্বলছে আগুন পুড়ছে সোনার ফাগুন অগ্নিজলে মানুষ ডুবছে অবলীলায় পুড়ে হচ্ছে ছাই... জল নয়, শুধু আগুন ঝরছে মানুষ মরছে মানুষ পৃথিবী বেহুশ... ৬তিরাষ ❑ পাথরগলা দুপুর ফেটে যায় ডালিমের মতো। একাকী পথিক হেঁটে যায়। পিপাসায় ফাটে ছাতি— বেদনার বেসাতি নিয়ে ভাঙে পথ। ঝরে উষ্ণজল আর বুকের অনল... কোথাও এতটুকু সুপান্য সুধা নেই। পথিক ভাঙছে মধ্যাহ্ন... চোখের উষ্ণতা, কপালের ঘাম মুছতে মুছতে ডাকে বুকের নিলাম ৭মাতাল ❑ নিস্তব্ধ রাত, কোজাগরী চাঁদ আর ঝিলমিল তারারা ঘামছে। বৃষ্টিহীন—এমন সময় সুনীল হৃদয়ে সলজ্জ জেগে উঠছে আনকোড়া ইচ্ছেরা। আশ্চর্য সজীবতায় রাঙিয়ে দিচ্ছে ক্যানভাস— স্বপ্নরা ছড়াচ্ছে আভাস... যৌথডানায় চড়ে নীলান্তরে উড়ে যাই, পেতে সাধ—স্বপ্নালো... এই রাত এই জ্যোৎস্না লাগছে আজ ভীষণ ভালো ৮সঙসার ❑ অক্ষরের গয়নায় মনোহারী রমণী হয়েছ। শিরা-ধমনী কাঁপিয়ে পাগল করেছ আমাকে। নিরেট প্রশান্তি আর মায়াবী ছোঁয়ায় ছড়িয়েছ কান্তি বলেছি 'কবুল' সুখে-দুঃখে তোমাকেই মূল ধরে তুমুল উল্লাসে ঘর সাজিয়েছি। বাসর পেতেছি। পেতেছি সংসার... জীবনের সার তোমাকে ধরে নিরন্তর সেলাই করছি হাসি-কান্না পথ ও পথের তামান্না... এই দেহবাতি নিভে গেলে অন্ধ আকাশে জ্বেলে দিও প্রণয়-সবিতা —হে আমার কবিতা ৯স্বর্ণকথার হার ❑ কৃষ্ণচূড়ার লাল ছড়িয়ে পড়েছে বিশ্বময়—আকাশ পাতাল নেচে ওঠে আহ্লাদে—পাখির ঢঙ্গে কথা বলে মানুষ—লাল রঙে লেখা আছে খুন আর বুকের আগুন কণ্ঠরোধ করতে চেয়ে একদল নির্বোধ নিজেরাই হয়ে গেছে নির্বাক পৃথিবীর ডাক শোনা যায়—শোনা যায় ভাষার ঝংকার ঝংকারে নেচে ওঠে স্বর্ণকথার হার ১০স্বপ্ন-ধাওয়া ❑ স্বপ্নরা পলাতক পাখি কোথায় রাখি শূন্য খাঁচাটি। খাঁচায় লেগে আছে প্রণয়ের ছাপ স্নেহের উত্তাপ স্বপ্নরা অচিন হাওয়া— যেন অন্ধ বুনো মোষ ধাওয়া করছে। পরিযায়ী মন কতক্ষণ ধরে রাখে ভাঙা সংসার স্বপ্নহীন মানুষ কতদিন বাঁচে আর মাটির ভাঙা পাত্রের মতো শূন্যতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যত স্বপ্নগুঁড়ো দুহাতে কুড়াই—যেন সোনার ঝিনুক বুক ভরে নিই নতুন হাওয়া পুনরায় করি স্বপ্ন ধাওয়া
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল