প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
আনিস আলমগীরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জুলাই জার্নালিস্ট ইউনিটির
দিকপাল২৪ ডেক্স ||
সাংবাদিকদের ব্যক্তিগত আক্রমণ, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের ওপর হামলা এবং সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।রোববার, ২২ নভেম্বর ২০২৬ তারিখে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেজেইউ এ দাবি জানায়। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের ওপর হামলায় উসকানি এবং জুলাইপন্থী সাংবাদিকদের ব্যক্তিগত আক্রমণ ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।বিবৃতিতে অভিযোগ করা হয়, ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করে পূর্বাচলে প্লট নিয়েছিলেন আনিস আলমগীর। আওয়ামী লীগ সরকারের আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রচার চালিয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নেওয়ার পর এখন তিনি নতুন করে প্রধানমন্ত্রীর আস্থাভাজন হওয়ার চেষ্টা করছেন।এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের ওপর হামলা এবং গ্রামীণ ব্যাংকে অগ্নিসন্ত্রাসে উসকানি ও মদদ দেওয়ার অভিযোগও তুলেছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের সন্ত্রাস ও সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও আনিস আলমগীর কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তা জনমনে প্রশ্ন তৈরি করেছে।জেজেইউ আরও অভিযোগ করে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সোচ্চার দ্য ডেইলি ওয়াদারের সম্পাদক শফিকুল ইসলাম এবং ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগরকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, মানহানিকর মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন আনিস আলমগীর। সংগঠনটির মতে, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার ওপর এ ধরনের আক্রমণ গ্রহণযোগ্য নয়; তাই ফ্যাসিবাদের সুবিধাভোগী, সহিংসতায় উসকানিদাতা এবং সাংবাদিকদের হেনস্তাকারীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। সোর্স: জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল