প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
হৈমন্তিকা
নাসিমা রুবি , কবি, গবেষক ও সংস্কৃতিকর্মী ||
টুপটুপ হিম ঝরে ফোটা ফুল বেয়ে,হৈমবিলাস আসে কুয়াশায় ছেয়ে।ঝাঁকেঝাঁকে পাখি সব ওড়ে ঐ নীলে,বকেদের মেলা বসে শালুকের বিলে।গুনগুন ভ্রমরেরা নাচে ফুলে ফুলে,মিষ্টি রোদের কণা হাসে দোর খুলে। মৃদুমৃদু সমীরণ কানে কানে বলে,হৈমবুড়িটা আসে টলমল জলে। রঙেরঙে ফোটে ফুল হেমন্ত এলে,প্রকৃতি শিশু হয়ে নাচে আর খেলে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল