প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
জীবনভাষ্য
নাসিমা রুবি , কবি, গবেষক ও সংস্কৃতিকর্মী ||
শৈশব পেরিয়ে কৈশোর পর্যন্ত আমাদের মনে পুতুল খেলার স্বভাবটিই রয়ে যায়। তারপর যৌবনে এসে মনের চঞ্চলতা বাড়ে, ভালো লাগা ভালোবাসা আবেগ অনুভূতির এক পূর্ণ মিলন ঘটে। বয়সের সবচেয়ে মধুর সময়ে এসে মানুষ হিসেব কষে সংসারী হওয়ার। বিশ পেরিয়ে পঁচিশের ভিতরেই অধিকাংশ মানুষ সংসারী হয়। তারপর সংসার গড়ার প্রচেষ্টায় বয়স তিরিশ পঁয়তিরিশে পা দিয়ে ফেলে। জীবনের এই আট দশ বছর সংগ্রামের পর মানুষ তার নিজেকে আয়নায় দেখতে এসে দেখে চেহেরায় বয়সের ছাপ পড়ে গেছে, চোখ বসে গেছে, চুল পেকে গেছে অনেকগুলো। কেউ কেউ এই আট দশ বছরের সংগ্রামে সফল হয়েছে আবার কেউ কেউ হয়েছে ব্যর্থ। আট দশ বছরে অনেক প্রচেষ্টা অনেক সংগ্রাম করেও যারা সংসারজীবনে কর্মজীবনে সফলতার মুখ দেখেনি তারাও আধ বয়সে এসে আয়না দেখে। চোখে মুখে বয়সের ছাপ তাদের ব্যর্থতার গ্লানি আরো বাড়িয়ে দেয়।নতুন করে শুরু দেয়াটা অনেকের জন্য অনেক কঠিন হয়ে ওঠে। কারণ প্রথম সংগ্রামে যারা হেরে যায় দ্বিতীয়বার ঘুরে দাঁড়ানোর জন্য তাদের পাশে কেউ থাকে না। অনেকের বাবা মা গত হয়ে যায় কিংবা অক্ষম। ভাইবোনেরা যার যার নিজেকে নিয়ে ব্যস্ত। এই সময়টিই হলো সবচেয়ে কঠিন ও নিষ্ঠুর সময়। এই সময়ে এসে বাঁচার জন্য তাদেরকে দৌঁড় দিতে হয়, পাড়ি দিতে হয় উত্তাল সমুদ্র। খুব কম মানুষেরই সাহস থাকে যানবিহীন আলোবিবীন সঙ্গীবিহীন সমুদ্র সাঁতরানোর। অনেকে পাড়েই জীবন তরী ডুবিয়ে দেয়। তারাই শ্রেষ্ঠ বিজয়ী যাদের বিজয়ের একমাত্র অংশীদার তারা নিজেরাই। যারা সৎকাজে সৎভাবে নিজের অবস্থান তৈরী করতে পেরেছে তাদের প্রতি আমার সহস্র শ্রদ্ধা ও বিজয়ী সালাম। বিশেষ করে নারীদের।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল