প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
যুদ্ধ বন্ধে চুক্তিতে আগ্রহী ইরান, তবে গ্রহণযোগ্য প্রস্তাব দেয়নি: ট্রাম্প
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে ইরান আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে এখন পর্যন্ত ইরান গ্রহণযোগ্য কোনো প্রস্তাব দেয়নি বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সাথে একটি প্রকৃত চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু কয়েক দশক ধরে ইরান নানাভাবে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করছে বলে দাবি তোলেন তিনি।এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার ক্ষেত্রে তেহরানের কিছু সুনির্দিষ্ট শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়া যাবে না। আব্বাস আরাগচি বলেন, ভবিষ্যতে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি করবে না—ইরান এমন একটি চুক্তি চায় এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে একটি ন্যায়সংগত সমাধানে পৌঁছানো সম্ভব বলেও জানান তিনি। দুই পক্ষের পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যে ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার আশঙ্কা বাড়ছে এবং মার্কিন সূত্রে সিবিএস নিউজ জানিয়েছে যে খুব শিগগিরই এই হামলা হতে পারে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল