প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক ||
গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করার লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সঠিকভাবে সমন্বয় করার জন্য বর্তমানে বিজিবি সদর দপ্তরের বিশেষ মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।এই সার্বক্ষণিক নজরদারির অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিভিন্ন ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল