প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক ||
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করায় কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. র. মোহাম্মদ ওসমান ফারুকের আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ নম্বর কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. র. মোহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার তারিখ উল্লেখ করে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান। তিনি গত ১৫ নভেম্বর ওই পদত্যাগপত্র হাতে পান এবং তা বিধিসম্মত হওয়ায় গ্রহণ করেছেন। সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী গত ১৫ নভেম্বর পূর্বাহ্ণ থেকেই আসনটি শূন্য হয়েছে বলে সংসদকে জানান স্পিকার।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল