প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
গুচ্ছকবিতা
নাসিমা রুবি , কবি ||
◼️ অস্তিত্বের খতিয়ানতুমি আছো বলেই আমি ফাল্গুনে ফোটা বুনোফুলআগুনরাঙা পলাশের ডালে সুর তোলা কালো কোকিল। তুমি আছো বলে আমি পুষ্পকুঞ্জে রঙিন প্রজাপতি, পাহাড়চূড়া বেয়ে নেমে আসা চঞ্চলা ঝর্ণা; তুমি আছো বলেই আমি শাপলার বিল সবুজ ধানের মাঠে বাউরি বাতাস। তুমি আছো বলে আমি উড়নচণ্ডী মুক্ত বিহঙ্গিনীতুমি আছো বলে আমি আধাঁর রাতের শুকতারা। তুমি আছো বলে আমি শরতের সারিবাঁধা কাশবন,স্রোতস্বিনীর কলকল শব্দ;তুমি আছো বলে আমি আষাঢ়ে টুপটাপ বৃষ্টির ছন্দ।তুমি আছো বলে আমি কবি শিল্পী সাহিত্যিক গায়িকা থেকে নাট্যকার, তুমি আছো বলে আমি গীতিকার সুরকার আর দর্শনপুষ্ট চিন্তাশীলা বৈজয়ন্তী।◼️নীরব ভালোবাসার ছোঁয়ানিঃশব্দ বায়ুর মতো তুমি এসে থামলে,তোমার চোখে ছিলো আলোছায়া,শুধু একটি ধ্বনি, ভালোবাসার মিষ্টি সুর,তোমার মায়ায় হারিয়ে গেছি বারেবারে।তোমার অগ্নিস্বরের মতো হৃদয় টানে,তোমার হাসি আলৌকিক এক আলো।চাঁদের মতো তুমি এসেছিলে হেমন্তের রাতে,তোমার মুখচ্ছবি যেন এক অপরূপ চিত্রকলা।রূপোলি বৃষ্টির মতো তোমার হাসি ছড়িয়ে পড়ে দিগন্তে,তোমার স্বরলিপি শুনে আমি হারিয়ে যাই।তোমার চোখের সূর্যরশ্মি আকাশকে করে তোলে শৃঙ্খলাবদ্ধ স্বপ্নমালা এক। তোমার চোখে আকাশরূপরেখা আমাকে খুঁজে নিতে চায়,নির্জন রাতে তোমার স্মৃতির কাঁপন রয়ে যায়।নিঃস্বার্থ আলোর মতো তুমি আমার জীবনে ছড়িয়েছো,শতদল সুরের হাসি তোমার মুখে যেন বসন্তের ঋতু ফিরে আসে।◼️ নীরব বিপ্লব জীবন কখনো কখনো নিজের সাথেই বিদ্রোহ করে,তখন প্রতিটা রোমকুপও হয়ে ওঠে মহাবিদ্রোহী।দেখেছো জীবন কীভাবে নিজের সাথে বিদ্রোহ করে? শরীর কীভাবে লড়ে যায় শব্দহীন নদীর মতো? যে রোজ ভাঙে একটু একটু করে নিঃশব্দে।যে ভাঙনে গর্জন নেই,সে ভাঙনের কষ্ট দেখেছো?না দেখোনি! সে ভাঙনের আর্তচিতকার,রব ছাড়া কেউ দেখে না, কেউ শোনে না।◼️ নস্টালজিয়া এখনো বর্ষা আসে নিয়ম করে আড়িয়াল খাঁয়থৈ থৈ জলে ভরে ওঠে দু'কূল, এখনো ফেনিয়ে ঢেউ স্রোতধারা বয় নিঃশব্দে,গাঙচিল ওড়ে অতিথি পাখিরা আসে শুধু আসে না বেদের বহরগুলো; কোমরে রূপার বিছা রূপার কাঁকন, লাল ফিতায় বাঁধা চুলের বেণী দুলিয়ে বেদেনীরা আর হাঁক ছেড়ে বলে না -সিঙ্গা লাগাবেন গো সিঙ্গা, বাতের বিষ খোঁয়াই দাঁতের পোকা খোঁয়াই।◼️ আমার দিনলিপিকথা ছিলো আষাঢ়ে ঝুম বৃষ্টিতে ভিজবো দু'জনআজ আষাঢ় পেরিয়ে শ্রাবণের তুমুল জলসাআমার বারান্দায়, বাইরে বৃষ্টির উদাম নৃত্য সকাল সন্ধ্যা তবুও ছোঁয়া হয়নি একফোঁটা বৃষ্টি আমার। সময় আমার হাতের নাগালে ছিলো না কখনোই অনাবৃষ্টির কালে স্বপ্ন বুনি - সামনের বৃষ্টিদিনে আমি হবো মেঘলামেয়ে। অথচ আজ বর্ষারণ্যে আমার মনের ভেতর চৈত্রের খরা।◼️ নিস্তরঙ্গ রাতের পাঁচালিযখন সন্ধ্যে নামে পৃথিবীর বুকে গোধূলির রেশটুকুও যখন মিলিয়ে যায় গভীর অন্ধকারে, যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে নিস্তব্ধতায় - তখনও কিছু নির্ঘুম চোখ দীর্ঘশ্বাস লুকোয় নিস্তরঙ্গ রাতের চাদরে।এ রাত শত যন্ত্রণা হাহাকারের সাক্ষী, কত আর্তনাদের পাহাড় কাঁদে শব্দহীন রাতের আস্তরণে ; যখন ভোর হয় হিমালয়ের বুক চিরেযখন সূর্য ওঠে ঝলমল করেতখন লীন হয় রাতের সব লেনদেন।◼️ তুমি অপেক্ষা করো বন্ধুতুমি অপেক্ষা করো বন্ধু,এই অন্ধকারটুকু কেটে গেলে -আমি ফিরে আসবো আলো হাতে।তুমি থেমে থেকো সেই মোহনায়,যেখানে আমাদের ছায়ারা মিলে এক জোড়া স্মৃতি বোনে।যদি আমার পথ খানিকটা ঘুরে যায়তবু বিশ্বাস রেখো -তোমার দিকেই ফিরবে সব নদী।এই নীরবতা শুধু দূরত্ব নয়এ একধরনের সমঝোতা,যেখানে শব্দেরা বিশ্রাম নেয়আর বন্ধুত্ব ভিজে থাকে বিশ্বাসে।তুমি অপেক্ষা করো বন্ধু,তোমার অপেক্ষাতেই আমি ফিরে আসার সাহস পাই।◼️ বর্ষা ছন্দ আষাঢ়ে শ্রাবণে ওই কদমের ডালে,হারামন চাতকিনী নাচে ঝুম তালে। ঝরে বারি টুপটুপ ফোটা ফুল বেয়ে,গুড়ুম গুড়ুম তালে জল আসে ধেয়ে। দিনে রাতে ঝুম ঝুম বিলে নামে ঢল,পল্লবে পড়ে হাসে নাচে টলমল। জলের আদরে ভোলে হাঁসেদের ছানা,বৃষ্টির তালে নাচে তা ধিন তা না না।থৈ থৈ চারদিকে ভরা বর্ষায়, রুপের নাগরি নাচে আমাদের গাঁয়।◼️ নদীর কথা একটি নদী এঁকেবেঁকে চলে ছলাত ছলাত জলে, গ্রীষ্মে হাসে বোরো ক্ষেতে নয়া মেঘের তলে। একটি নদী বর্ষা ফিরে এলেশিশুর মত খেলে,ভরাট জলে কানায় কানায় ফেনিল সারি মেলে। একটি নদী শরৎ দেশে এলে কাশের ফুলে ফুলে - সাজে নিজে সাজায় আমায় হাঁটায় কূলে কূলে।একটি নদী হেমন্তের -ই কালেতুলতুলে তার গালে - বকের সারি বকবকিয়েজড়ায় ঘাসের জালে।একটি নদী শীতের সকাল এলে জল যেন দেয় ফেলে, মাছের সারি ভাসিয়ে দিয়ে ধরতে ডাকে জেলে। সেই নদীটি বসন্তের -ই দিনেরূপের সদাই কিনে - কোকিল এনে দুই কূলে তার নিজেই নাচে বিণে।◼️ স্মৃতির মায়া হারিয়ে গেছে ঘাটের খেয়া খেয়ার মাঝি,হারিয়ে গেছে মেঠোপথ আর বৃক্ষরাজি। হারিয়ে গেছে ক্লান্ত পথিক বটের ছায়া,হারিয়ে গেছে ধুলোমাখা পথের মায়া।হারিয়ে গেছে বেদের বহর গরুর গাড়ি, হারিয়ে গেছে ভেন্নাপাতার ছাউনি বাড়ি।হারিয়ে গেছে মিঠাপানির নদী নালা, হারিয়ে গেছে শিউলি ফুলের গাঁথা মালা।হারিয়ে গেছে শিকেয় তোলা মাটির হাঁড়ি,হারিয়ে গেছে নোলকপরা লাজুক নারী।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল