প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টের রায় মঙ্গলবার
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) এ বিষয়ে রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, আসামি সোহেলের স্ত্রী স্বপ্নার সামনেই শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে এবং স্বপ্নার মানসিক সম্মতিতেই এই নৃশংস ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টকে জানানো হয়েছে।মামলার দুই আসামি হলেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন (স্বপ্না আক্তার)। এর আগে গত বছরের ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় এবং হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন ৭ জুন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। বিচারিক আদালতের সেই রায়ের পর ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে আসে এবং আসামিরা জেল আপিল করেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল