প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
ইসলামাবাদে নারীদের নিরাপদ চলাচলে আসছে বিশেষ পিংক বাস
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
গণপরিবহনে নারী ও কিশোরীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিশেষ পিংক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রাথমিকভাবে ৩০টি গোলাপি রঙের বৈদ্যুতিক বাস নিয়ে এই বিশেষ সেবা চালুর পরিকল্পনা হাতে নিয়েছে, যা ব্যস্ত সময়ে নারী যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে। আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর প্রতিবেদন সূত্রে জানা যায়, ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় চীন থেকে বাস আমদানির মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী তিন মাসের মধ্যেই এই সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বিদ্যমান রুটগুলোর পাশাপাশি প্রয়োজনে নতুন রুটেও চালানো হতে পারে।বর্তমানে ইসলামাবাদে ২০টির বেশি রুটে ১৬০টিরও বেশি বৈদ্যুতিক বাস চললেও নারী যাত্রীদের পূর্ণ নিরাপত্তা দিতে এই পৃথক সেবা অত্যন্ত কার্যকরী হবে। হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার (এইচআইটি) সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাস সংগ্রহের কাজ এগিয়ে চলছে, যা সার্বিকভাবে নারী যাত্রীদের যাতায়াত আরও সুগম করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: দ্য ডন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল