প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
আইওএসের নিরাপত্তাত্রুটি: অ্যাপ স্টোরের বাইরের অ্যাপ মুছে ফেলার পরামর্শ বাইন্যান্সের
টেক-সায়েন্স ডেক্স ||
আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের একাধিক সংস্করণে ‘ওয়র্স_কোয়েরি’ নামের একটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বাইন্যান্স। প্রতিষ্ঠানটির আশঙ্কা, এই ত্রুটির সুযোগ নিয়ে ক্ষতিকর অ্যাপগুলো স্যান্ডবক্সিং সুরক্ষাব্যবস্থা পাশ কাটিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের গোপন সংকেত বা প্রাইভেট কি চুরি করতে পারে।আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) প্রকাশিত প্রযুক্তিগত তথ্যে জানা যায়, আইওএস ২৬ ও আইওএস ২৭-এর কয়েকটি সংস্করণে এই দুর্বলতা রয়েছে। যদিও এই ত্রুটির মাধ্যমে এখন পর্যন্ত কোনো সাইবার হামলা বা ক্রিপ্টোকারেন্সি চুরির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবুও সম্ভাব্য বড় ধরনের ঝুঁকি এড়াতে অ্যাপলের অফিশিয়াল অ্যাপ স্টোরের বাইরে থেকে ডাউনলোড করা সব থার্ড-পার্টি অ্যাপ দ্রুত মুছে ফেলার জোরালো পরামর্শ দিয়েছে বাইন্যান্স।এদিকে এই পরিস্থিতি মোকাবিলায় অ্যাপল ইতিমধ্যে আইওএস ২৬.৭.৩ ও আইওএস ২৭.২.১সহ নতুন নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে। যদিও সরাসরি ‘ওয়র্স_কোয়েরি’ ত্রুটি সমাধানের বিষয়টি অ্যাপলের নিরাপত্তাবিষয়ক নোটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে নিয়মিত এসব নিরাপত্তা আপডেট গ্রহণের মাধ্যমে আইফোন ব্যবহারকারীদের ডেটা ও ক্রিপ্টো ওয়ালেটের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।সূত্র: বাইন্যান্স ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সূত্র
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল