প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
ইয়েমেনে প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে একতরফা মুক্তি দিল হুথিরা
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ইয়েমেনের দীর্ঘ ১২ বছরের গৃহযুদ্ধে বন্দী মুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি অর্জিত হয়েছে। সর্বশেষ সংঘাত বৃদ্ধির সময় আটক হওয়া প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে একতরফাভাবে মুক্তি দিয়েছে দেশটির হুথি বিদ্রোহীরা, যা গৃহযুদ্ধ শুরুর পর থেকে এই ধরনের সর্ববৃহৎ মুক্তির ঘটনা বলে জানানো হয়েছে।আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) হুথিদের বন্দিবিষয়ক কর্মকর্তা আব্দুল-কাদির আল-মুর্তাজা এই বন্দি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)-ও বন্দি মুক্তির এই বিষয়টি নিশ্চিত করেছে, তবে মুক্তি পাওয়া বন্দিদের পরিচয় ও তাঁদের বিস্তারিত তথ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। দীর্ঘদিন ধরে চলা এই গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ কারাবন্দি রয়েছেন। এ ধরনের বন্দি মুক্তি ও বিনিময় দেশটিতে দীর্ঘমেয়াদি সংঘাত নিরসন এবং সামগ্রিক মানবিক পরিস্থিতির উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।সূত্র: আল জাজিরা ও আইসিআরসি
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল