প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট হাইকোর্টে খারিজ
দিকপাল২৪ ডেক্স ||
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে দায়ের করা রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সরকারের পক্ষ থেকে স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা গ্রহণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আইনগতভাবে বহাল রইল।আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জাহিদ তালুকদার এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী, যিনি পরবর্তীতে আদালত কর্তৃক রিটটি ‘নট প্রেস রিজেক্টেড’ হিসেবে খারিজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।এর আগে গত ৭ অক্টোবর ‘মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের’ নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এই রিট দায়ের করেছিলেন, যেখানে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে বিবাদী করা হয়। উল্লেখ্য, এর আগে ২০২১ শিক্ষাবর্ষ থেকে ডিজিটাল লটারি পদ্ধতি চালু করা হলেও বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম শ্রেণি বাদে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত পুনরায় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের নিয়ম প্রবর্তন করা হয়েছে।ক্যাটাগরি: শিক্ষা / আইন ও আদালত
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল