প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি ইসরাইলি মন্ত্রিসভার, তেহরানের কঠোর হুঁশিয়ারি
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি জোরদার করার জন্য দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। বুধবার (১১ নভেম্বর ২০২৬) ইসরাইলি সরকারি সম্প্রচার মাধ্যম ‘কান’ এই তথ্য জানিয়েছে। এর জবাবে নতুন করে হামলা হলে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপেও যুদ্ধ ছড়িয়ে পড়ার তীব্র হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরাইলি সম্প্রচার মাধ্যম কানের প্রতিবেদন অনুযায়ী, ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকেট পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপ্রয়োজনীয় সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানান। এর পরপরই ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা ইরানে নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয়।খবরটি প্রকাশ্যে আসার পর পরই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই হুঁশিয়ার করে বলেছেন, ইসরাইল বা যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোও ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ ছাড়াও ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি হলেও কৌশলগত হরমুজ প্রণালি আর কখনও যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থায় ফিরবে না। সূত্র: কান ও আন্তর্জাতিক বার্তা সংস্থা
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল