প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
চাঁদপুরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ||
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন।আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে শেষ কথা হওয়ার পর আজ সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরিবারের দাবি, নিহতের মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।এ বিষয়ে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রাথমিক তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল