প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের চেষ্টা ব্যর্থ
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
কংগ্রেসের তোয়াক্কা না করে ইরানে যুদ্ধ চালানো ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের একটি উদ্যোগ নিজ দল রিপাবলিকান পার্টির তীব্র বিরোধিতার মুখে ব্যর্থ হয়েছে।গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে (প্রতিনিধি পরিষদ) এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। কেনটাকির রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি এই অভিশংসন প্রস্তাবটি আনলেও দলের আর কোনো সদস্য তাতে সায় দেননি। ফলে ২১১-২০৪ ভোটের ব্যবধানে প্রস্তাবটি বিচার বিভাগীয় কমিটিতে পাঠিয়ে কার্যত বাতিল করে দেওয়া হয়।প্রস্তাবটি বাতিল হওয়ায় স্বস্তি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে 'মনগড়া চেষ্টা' বলে অভিহিত করেন। অন্যদিকে, পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পুরো ঘটনাকে 'রাজনৈতিক প্রহসন' বলে মন্তব্য করেন। এর আগে সোমবার হেগসেথের বিরুদ্ধে পার্লামেন্টের অনুমতি ছাড়া ইরানে যুদ্ধ চালানো এবং মাদকবিরোধী অভিযানের নামে বেআইনিভাবে মানুষ হত্যার তদারকির মতো আটটি গুরুতর অভিযোগ এনেছিলেন আইনপ্রণেতা থমাস ম্যাসি। ভোটে প্রস্তাবটি হেরে গেলেও রাজনৈতিক মহলের ধারণা, এই যাত্রায় পদ বেঁচে গেলেও প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপ পুরোপুরি কাটেনি।সূত্র: সিএনএন
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল