প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
৫ বছরের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণে পাসপোর্টের প্রয়োজন ফুরোতে পারে
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
প্রযুক্তিগত উৎকর্ষের ফলে আগামী পাঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণে প্রচলিত কাগজের পাসপোর্টের প্রয়োজন ফুরিয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল গ্রিফিথস। মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির ব্যাপক প্রসারের মাধ্যমে ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করার এই পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন দেশের সরকার ও বিমান সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।গত সোমবার (৯ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে প্রকাশিত এক পোস্টে পল গ্রিফিথস এই ভবিষ্যৎ ভাবনার কথা জানান। তিনি উল্লেখ করেন, দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩-এ ইতোমধ্যে দুই শতাধিক মুখমণ্ডল শনাক্তকরণ ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ‘রেড কার্পেট’ ও ‘ক্লিক অ্যান্ড ট্রাভেল’-এর মতো আধুনিক প্রযুক্তির সাহায্যে যাত্রীরা পাসপোর্ট বা বোর্ডিং পাস ছাড়াই নির্দিষ্ট প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করছেন।তবে এই ব্যবস্থা সার্বজনীনভাবে চালুর ক্ষেত্রে বিভিন্ন দেশের সরকার, বিমানবন্দর ও এভিয়েশন খাতের অংশীজনদের মধ্যে সমন্বয় এবং অভিন্ন ডিজিটাল পরিচয় শনাক্তকরণের মানদণ্ড তৈরির প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন দুবাই বিমানবন্দরের সিইও। ভবিষ্যতে একই ডিজিটাল পরিচয় ব্যবহার করে শুধু বিমানবন্দর নয়, বরং গাড়ি ভাড়া নেওয়া কিংবা হোটেল বুকিংয়ের মতো কাজও সহজে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।সূত্র: দুবাই বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল