প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
চার দশকের দাম্পত্য টিকিয়ে রাখতে আশাবাদী সুনীতা আহুজা
বিনোদন ডেস্ক ||
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘ চার দশকের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও সম্পর্ক ভেঙে দিতে নারাজ সুনীতা। অতীতের নানা বিশ্বাসভঙ্গ ও বিচ্ছেদের গুঞ্জন সত্ত্বেও দাম্পত্যের সুখ পুনরায় ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে সুনীতা জানান, দীর্ঘ প্রায় ৪০ বছরের সম্পর্ক এত সহজে শেষ হওয়ার নয়। বর্তমানে গোবিন্দ ও তিনি নিজ নিজ পেশায় ব্যস্ত থাকলেও তাদের আলাদা করার ক্ষমতা কারও নেই এবং সবকিছু তিনি ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন। এর আগে দাম্পত্য জীবনের নানা তিক্ততা ও সহ-অভিনেত্রীকে ঘিরে অসন্তোষ প্রকাশ করলেও এখন অতীত ভুলে সন্তানদের নিয়ে এগিয়ে যেতে চান তিনি।অন্যদিকে, দাম্পত্যের কঠিন সময়ের কথা স্বীকার করে গোবিন্দও অতীতে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে আসার কথা জানিয়েছেন এবং স্ত্রীর প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির সংসারে যশবর্ধন ও টিনা নামের দুই সন্তান রয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল