প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়: প্রধানমন্ত্রী
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
সরকারি কর্মকর্তাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকতেই পারে, তবে তার প্রভাব কোনোভাবেই যেন সরকারি কার্যক্রমে না পড়ে—এমনটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরপেক্ষতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন তিনি।আজ রোববার (৮ নভেম্বর ২০২৬) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনমূলক কথা বলেন। নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পছন্দসই পোস্টিং বা পদোন্নতির জন্য কখনো পেশাগত সততার সঙ্গে আপস করা যাবে না; দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনের মানসিকতাই প্রকৃত পেশাদারিত্বের পরিচয় বহন করে।এ সময় সরকারি সেবাকে আরও নাগরিকবান্ধব ও দীর্ঘসূত্রতামুক্ত করার তাগিদ দিয়ে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের ইশতেহার বাস্তবায়নে প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং সেবাগ্রহীতাদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। পরিশেষে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল