প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
'পরিমণির খামছির পর' ভ্যাকসিন নিলেন সাংবাদিক
বিনোদন ডেস্ক ||
চিত্রনায়িকা পরীমণির খামচির পর অবশেষে হাসপাতালে গিয়ে ধনুষ্টঙ্কার প্রতিষেধক টিকা নিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক সিয়াম হোসেন। শরীরে তীব্র জ্বরের পাশাপাশি আক্রান্ত স্থানে প্রচণ্ড ব্যথা অনুভব করায় এবং ইনফেকশন বা সংক্রমণের ঝুঁকি এড়াতে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। আজ ০৮ নভেম্বর ২০২৬ তারিখে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে এই প্রতিষেধক টিকা গ্রহণ করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। টিকা নেওয়ার পর সাংবাদিক সিয়াম হোসেন জানান, ঘটনার দিন তাৎক্ষণিকভাবে কোনো চিকিৎসা না নিলেও পরবর্তী কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা জজ আদালত প্রাঙ্গণে সংবাদ সংগ্রহের সময় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। সেদিন আদালতে পরীমণির একটি মামলার হাজিরা ছিল। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক সিয়াম হোসেন চিত্রনায়িকার খুব কাছাকাছি চলে গেলে হুট করেই পরীমণি ক্ষিপ্ত হয়ে তার হাতে সজোরে খামচি দেন, যা পরবর্তীতে গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল