প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
রেকর্ড উচ্চতায় দেশের বৈদেশিক ঋণ, সামনে নতুন চ্যালেঞ্জ
বিজনেস ডেক্স ||
গত এক দশকে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণে এক বিশাল উল্লম্ফন দেখা গেছে, যার ফলে দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর তৈরি হয়েছে বাড়তি চাপ। দীর্ঘমেয়াদি ও বহুপক্ষীয় ঋণের এই রকেট গতির বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্রে এক নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।গত বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৬) প্রকাশিত বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট-২০২৬’ অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যকার ১০ বছরে দেশের মোট বৈদেশিক ঋণস্থিতি প্রায় তিন গুণ বেড়ে ১১৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ সময়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ার পাশাপাশি আসল ও সুদ পরিশোধের ব্যয়ও বৃদ্ধি পেয়েছে, তবে জাতীয় আয়ের তুলনায় ঋণের অনুপাত ২৪ শতাংশ হওয়ায় পরিস্থিতি এখনো সহনীয় পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বৈদেশিক খাতের ওপর এই ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যৎ অর্থনৈতিক স্থায়িত্ব নিশ্চিত করতে বৈদেশিক ঋণের সঠিক ব্যবহার ও কার্যকর তদারকি বাড়াতে হবে।সূত্র: বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট-২০২৬
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল