প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী’র গভীর শোক
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নাগরিকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে সংঘটিত ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত হয়েছেন। প্রধানসন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই তথ্য নিশ্চিত করেছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। এ ছাড়া সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের পরিবার ও আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি।সূত্র: প্রধানমন্ত্রীর প্রেস উইং
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল