প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
মানবিক বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য, মন্তব্য ডেপুটি স্পিকারের
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
দেশের সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করে সাম্য, স্বাধীনতা ও সম্প্রীতির ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি স্পষ্ট করে বলেন যে, পাহাড়, সমতল, জাতিগোষ্ঠী কিংবা ধর্ম পরিচয়ে কোনো বিভাজন থাকতে পারে না, কারণ পরিচয় একটাই—আমরা সবাই বাংলাদেশি। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাজধানী ঢাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ‘ঢাকা ওয়ানগালা ২০২৬’-এর বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ানগালা উদযাপন কমিটি ২০-এর আয়োজনে এবং নকমা জন দ্রংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবে গারো সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অতীতের ফ্যাসিজম থেকে মুক্তি এবং সাম্প্রতিক দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশের কথা উল্লেখ করে বলেন, দেশে আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় আজ মানুষ নির্বিঘ্নে ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে। এ সময় আয়োজকদের দাবির প্রেক্ষিতে বনানীতে একটি কালচারাল একাডেমি ও গির্জা প্রতিষ্ঠার আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি আসন্ন বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকা অনুদান ঘোষণার বিষয়টিও তুলে ধরেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল