প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে আগুন, পুড়লো বেদির গুরুত্বপূর্ণ অংশ
নিজস্ব প্রতিবেদক ||
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্মৃতিস্তম্ভটির বেদির নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা স্থানীয় জনসাধারণ ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত এই স্মৃতিস্তম্ভের বেদিতে পরিকল্পিতভাবে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, আগুন জ্বালিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে এবং পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।জাতীয় এই গৌরবোজ্জ্বল স্মারকস্তম্ভে অগ্নিসংযোগের পেছনে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয় বিভিন্ন মহল। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শহীদদের স্মৃতির সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি জোরদার করেছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল