প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, হেফাজত আমিরের সঙ্গে হাই-প্রোফাইল সাক্ষাৎ
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার আয়োজনে দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে পৌঁছে ঐতিহাসিক এই মাদ্রাসায় জুমার নামাজ আদায় করবেন এবং পরবর্তীতে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসম্মেলনের প্রধান অধিবেশনে যোগ দেবেন। বৃহস্পতিবার বাদ ফজর থেকে শুরু হওয়া এই মহাসম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ স্থানীয় সংসদ সদস্য এবং দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা অংশ নিচ্ছেন।গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি এবং হেফাজত আমিরের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।সূত্র: বাবুনগর মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রতিনিধি
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল