প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
বিজিএমইএর সিদ্ধান্ত, ৭ নভেম্বর পোশাক শিল্পে সাধারণ ছুটি
নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। সরকারের পূর্বঘোষিত সরকারি ছুটির প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় তৈরি পোশাক খাতেও এই ছুটি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এই ছুটির বিষয়টি নিশ্চিত করে। এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবং গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে সরকারি ছুটির তালিকায় ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।সরকারের এই নীতিগত সিদ্ধান্তের বাস্তবায়ন হিসেবে দেশের প্রধান রপ্তানিমুখী এই শিল্প খাতেও দিনটিতে সাধারণ ছুটি পালনের নির্দেশ দেওয়া হলো। এর ফলে পোশাক শ্রমিক ও সংশ্লিষ্টকর্মীরা নির্ধারিত দিনে এই জাতীয় দিবস উদযাপনের সুযোগ পাবেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল