প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
রাজনৈতিক পালাবদলের ডাক দিয়ে মণিপুর নিয়ে বিজেপিকে আক্রমণ কংগ্রেসের
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্য মণিপুরে দীর্ঘমেয়াদি সহিংসতার জন্য শাসক দল বিজেপিকে সরাসরি দায়ী করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। সরকারের চরম উদাসীনতা ও রাজনৈতিক ঔদ্ধত্যের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অভিযোগ করে আসন্ন নির্বাচনে মণিপুরে রাজনৈতিক পালাবদলের ডাক দিয়েছে শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। সম্প্রতি দিল্লির কংগ্রেস সদর দপ্তরে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং সম্প্রতি কাংপোকপি ও সেনাপতি জেলায় নতুন করে জাতিগত সংঘর্ষে প্রাণহানি ও উত্তেজনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। কংগ্রেস নেতারা অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণেই কুকি, নাগা ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাত দীর্ঘায়িত হয়েছে।এদিকে উত্তরাখণ্ডের পরিবেশগত সংকট ও দুর্নীতির প্রসঙ্গ টেনেও শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতারা। উত্তর-পূর্বের এই সংবেদনশীল রাজ্যে স্থায়ী শান্তি ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে এবং বিজেপির অপশাসনের অবসান ঘটাতে সাধারণ মানুষ প্রস্তুত বলে দাবি করেছে দলটি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল