প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
মার্কিন নির্বাচন নিয়ে বিস্ফোরক বার্তা দিলেন ইরানের স্পিকার
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকানদের পরাজয়ের পর আমেরিকানরা ‘যুদ্ধের বিরুদ্ধে’ ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে তেহরান আমেরিকান জনগণের এই যুদ্ধবিরোধী বার্তাকে সমর্থন করে। আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গালিবাফ এই মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ‘বিবেক বা জীবনযাত্রার ব্যয়—যে কারণেই হোক, আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে ‘না’ বলেছে এবং আমরা এই বার্তাকে সমর্থন করি।’যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সতর্ক করে তিনি আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক অর্থদাতা ও লবিস্টদের সেবা করার জন্য মার্কিন সরকার যদি তাদের জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে তাদের মনে রাখা উচিত যে আমাদের ‘না’ এর সঙ্গে একটি দুঃস্বপ্ন নেমে আসবে।’ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও মার্কিন রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গালিবাফের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল