প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
সিনেটে রিপাবলিকানদের পতন, ডেমোক্র্যাটদের হাতে মার্কিন নিয়ন্ত্রণ
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। মার্কিন সংবাদমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী, সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৫১টি আসনে জয় নিশ্চিত করার পাশাপাশি বিরোধীরা আরও দুটি আসনে এগিয়ে রয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) প্রকাশিত প্রতিবেদ অনুযায়ী, এবারের নির্বাচনে সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা এবং রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে নাটকীয় জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। টেক্সাসে ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে হারিয়ে বড় চমক দেখিয়েছেন; যেখানে এর আগে ১৯৯৪ সালের পর কোনো ডেমোক্র্যাট জয় পাননি।এই ফলাফলের মধ্য দিয়ে ওয়াশিংটনে রিপাবলিকানদের একক নিয়ন্ত্রণ বা ‘ট্রাইফেক্টার’ অবসান হতে চলেছে। এর আগে ২০২৪ সালের নির্বাচনে সিনেট, প্রতিনিধি পরিষদ ও হোয়াইট হাউসের তিন ক্ষেত্রেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল রিপাবলিকান পার্টি, যা মঙ্গলবারের এই নির্বাচনের পর পরিবর্তিত হলো।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল