প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
"আপা আসবে তাই চলে যাচ্ছি—বিদায় বাংলাদেশ!"
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
"আপা আসবে তাই চলে যাচ্ছি—বিদায় বাংলাদেশ!" এমন ক্যাপশন দিয়ে প্লেনের ভেতরে তোলা একটি ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ব্যক্তিগত কোনো কারণে নয়, মূলত দক্ষিণ কোরিয়ায় একটি আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে দেশ ছেড়েছেন এনসিপির এই শীর্ষ নেতারা। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে ফেসবুক আইডিতে আসিফ মাহমুদ এই পোস্ট দেন। ছবিতে তার সঙ্গে আরও ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। মূলত আগামী ৪ থেকে ৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (ICAPP) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতেই তাদের এই সফর।এই সফর উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আয়োজনে একটি নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান অতিথি, আসিফ মাহমুদ প্রধান বক্তা এবং মনিরা শারমিন ও আলাউদ্দীন মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল