প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
৭ নভেম্বরকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর বিএনপির বিশেষ প্রস্তুতিসভা
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতিসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও কারানির্যাতিত নেতা মো. শাহেদ। এ সময় তিনি দিবসটির তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম নগরে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. শাহেদ বলেন, ৭ই নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, যেদিন সিপাহী-জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন এবং দিবসটি সফল করতে যুবদলের প্রতিটি কর্মীকে মাঠে থাকার নির্দেশ দেন।সভায় চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৭ই নভেম্বর উপলক্ষে নগরজুড়ে বিভিন্ন র্যালি, আলোচনা সভা ও কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য এ সময় বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল