প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
দ্রুত বাস্তবান হচ্ছে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুর পরিকল্পনা
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ওয়াই-আকৃতিতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে এবং আগামী বছরের সেপ্টেম্বরে তা শেষ হওয়ার পর নকশা ও ব্যয় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি মোংলা বন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠবে। এছাড়া শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এবং প্রকল্পগুলোর অর্থায়ন ও জমি অধিগ্রহণ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল