প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
মার্কিন হামলা ইরানের কেশম দ্বীপে, তেলের বাজারে স্বস্তি
দিকপাল২৪ ডেক্স ||
আট মাস ধরে চলা সংঘাতের অবসানে তেহরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত এবং মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে ইরানের কৌশলগত কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ সংস্থা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালির এই দ্বীপটিতে সাম্প্রতিক ধারাবাহিক গোপন হামলার অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। গতকাল সোমবার (২ নভেম্বর ২০২৬) হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপ কেশমে এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দ্বীপটিতে অল্প সময়ের ব্যবধানে পরপর পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং স্থানীয় বাসিন্দারা আকাশে দুটি উড়োজাহাজ দেখতে পেয়েছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা রোধ এবং আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই এই গোপন ও সীমিত পরিসরের হামলাগুলো চালানো হচ্ছে। এদিকে এই সংঘাত অবসানে সম্ভাব্য চুক্তির আশায় বিশ্ববাজারে ইতোমধ্যে তেলের দাম ৭ শতাংশের বেশি কমে গেছে।হামলার বিষয়ে পেন্টাগন ও সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি হওয়ার ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, আজ ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং বড় ধরনের সামরিক অভিযান এড়াতে ওয়াশিংটন সাধারণত এসব গোপন হামলার বিষয়ে প্রকাশ্যে কিছু বলছে না। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল ও আন্তর্জাতিক গণমাধ্যম
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল