প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
মিরপুরে শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেমেছে: রাশেদ খাঁন
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
রাজধানীর মিরপুরে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনে গার্মেন্টসকর্মী হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। আজ রোববার (১ নভেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আওয়ামী লীগ-ছাত্রলীগ আন্দোলনে নেমে এসেছে গার্মেন্টসকর্মী হিসেবে। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।’ তিনি আরও উল্লেখ করেন, আন্দোলনটিতে আগে থেকেই জামায়াত ও এনসিপির উসকানি ছিল এবং মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স ভাঙচুরের সঙ্গে এই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা জড়িত। পোস্টে এনসিপি নেতা সারজিস আলমের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি দাবি করেন, বর্তমান বিরোধী দল ও পতিত শক্তি মিলে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল