প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসি ও সমমানের সার্বিক ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, এক-দুই বিষয়ে ফেলকারীদের জন্য বিশেষ সুযোগ
শিক্ষা ডেক্স ||
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সার্বিক ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন, যার মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে (২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩%)। এছাড়া ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ও সাফল্যের হার কিছুটা বেশি রয়েছে। ফলাফলের মূল দিকসমূহ:
মোট পরীক্ষার্থী: ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন, পাস করেছেন: ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন (৫২.১২%), ফেল করেছেন: ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন, মোট জিপিএ-৫: ৪০ হাজার ৮৪ জন, ছাত্রীদের পাসের হার: ৫৬.৩১%, ছাত্রদের পাসের হার: ৪৭.৭৫%। এদিকে, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণ করে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পাবেন। আগামী তিন দিনের মধ্যে এসংক্রান্ত গাইডলাইন ও পরীক্ষার নতুন তারিখ প্রকাশ করা হবে।সূত্র: শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল