প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
২০২৭ সালের রমজান ও বিভিন্ন ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখ প্রকাশ
ইসলামিক ডেক্স ||
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের পবিত্র রমজান মাস, দুই ঈদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসনের প্রকাশিত ক্যালেন্ডার এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী এই সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) প্রকাশিত তথ্য অনুযায়ী, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব মিলে গেলে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এ ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় চাঁদ দেখার ওপর নির্ভর করে রাতে প্রথম তারাবিহ এবং পরদিন সোমবারে প্রথম রোজা শুরু হবে। এছাড়া কাজাখস্তানের ক্যালেন্ডার অনুযায়ী ৯ মার্চ এবং গালফ নিউজের পূর্বাভাস অনুযায়ী ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।প্রকাশিত সম্ভাব্য অন্যান্য প্রধান ধর্মীয় দিনগুলোর মধ্যে ৫ মার্চ দিবাগত রাতে শবে কদর এবং ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই এসব ধর্মীয় দিবসের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর সম্পূর্ণ নির্ভরশীল এবং চাঁদ দেখার পরই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।সূত্র: গালফ নিউজ ও কাজাখস্তান ইসলামিক প্রশাসন
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল