প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মোটরসাইকেল উদ্ধার
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার পর থেকে সন্ধান না মেলা তার মোটরসাইকেলটি গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে পিবিআইয়ের একটি দল তদন্তের ধারাবাহিকতায় টঙ্গীর মাজার বস্তির হোন্ডা গলি এলাকায় অভিযান চালায়। সেখানকার এক দোকানের সামনে নম্বরপ্লেটহীন অবস্থায় পার্ক করা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়, যা নিখোঁজ তাহসিফের বলে নিশ্চিত করা হয়েছে।উদ্ধার অভিযানে অংশ নেওয়া পিবিআই কর্মকর্তা সাজিদ জানান, কী কারণে ওই রাতে তারা সেখানে গিয়েছিলেন এবং কার কার সঙ্গে দেখা করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল