প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
নোয়াখালীতে সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফ্ল্যাট বাড়ি দখল ও মারধরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ||
নোয়াখালী পৌরসভার মাইজদীতে নিজের মালিকানাধীন ফ্ল্যাটবাড়ি দখল, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের গুরুতর অভিযোগ তুলেছেন কাজী আজিজ উল্যা নামের এক ব্যক্তি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও জাল দলিল তৈরি করে সরকারি কর্মচারীর বিরুদ্ধে এই দখলের অভিযোগ আনা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুরে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কাজী আজিজ উল্যা এই অভিযোগ করেন। তিনি নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম পাড়ার কাজী বাড়ির বাসিন্দা।লিখিত বক্তব্যে কাজী আজিজ অভিযোগ করেন, সমাজসেবা অধিদপ্তরের মাঠকর্মী এবিএম আবদুল মতিন চৌধুরী ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি এক শতাংশ জমি কেনার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে আরও দেড় শতাংশ জমির জাল দলিল তৈরি করেন এবং তাঁর মালিকানাধীন ‘আজিজ টাওয়ার’ নামের ফ্ল্যাটবাড়িটি দখলের চেষ্টা চালান। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি বাড়িটি পুনরায় দখলে নিলেও গত ১ সেপ্টেম্বর আবদুল মতিন চৌধুরী তাঁর স্ত্রী, ছেলে এবং স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের নিয়ে আবারও হামলা চালিয়ে তাঁকে ও তাঁর বৃদ্ধ মাকে মারধর করে বের করে দেন। বর্তমানে ওই বাড়িতে বহিরাগতদের অবস্থান থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানান।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আবদুল মতিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল