প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
যান্ত্রিক ত্রুটিতে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বিলম্ব
আল জাবিরী, সম্পাদক ||
জাপানে চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। ত্রুটি নিরসনে বিমানের প্রকৌশল দল ও উড্ডয়নকর্মীরা কাজ করছেন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেল পাঁচটার দিকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই বিলম্বের তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের ঢাকায় ফিরিয়ে আনার জন্য নির্ধারিত বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী আপডেট যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি দ্রুত সারিয়ে বিমানটি সচল করার চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল