প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ড পূর্ব জোনের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা
নিজস্ব প্রতিবেদক ||
দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা বিধানের পাশাপাশি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বিশেষ অভিযান ও কঠোর নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। চলতি বছরের গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয়ের ওপর সরকারি নিষেধাজ্ঞা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। প্রাপ্ত তথ্যে জানা যায়, এই সরকারি নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন নদী ও সমুদ্র উপকূলে দিন-রাত সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে অবৈধ মাছ ধরা বন্ধে নদী তীরবর্তী জেলে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং অপরাপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছে সংস্থাটি। যেকোনো ধরনের নিষেধাজ্ঞা লঙ্ঘন কিংবা অসংগতির তথ্য তৎক্ষণাৎ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর '১৬১১১'-এ জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল