প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
লং মার্চ নয়, সংসদেই সব সমস্যার সমাধান সম্ভব: চিফ হুইপ নুরুল ইসলাম মনি
নিজস্ব প্রতিবেদক ||
রাজপথে লং মার্চ বা মিছিলের মতো কর্মসূচির মাধ্যমে নয়, বরং জাতীয় সংসদে ফলপ্রসূ আলোচনার মাধ্যমেই দেশের যেকোনো সমস্যার টেকসই সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি উল্লেখন করেন, লং মার্চ করে যদি সব সমস্যার সমাধান সম্ভব হতো, তবে তা দেশের প্রধানমন্ত্রী নিজেই সবার আগে বাস্তবায়ন করতেন। আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আসন্ন কপ সম্মেলন উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ অ্যাট কপ ৩১: ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, বর্তমান সরকারের মাত্র পাঁচ মাসের মাথায় দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কারা রাজপথে নামছে, সে বিষয়ে দেশের তরুণ সমাজকে বিশেষ সজাগ ও সতর্ক থাকতে হবে। এ সময় অহেতুক সরকারের সমালোচনা না করে দেশের সার্বিক স্বার্থে এবং বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। উক্ত অনুষ্ঠানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের সম্মুখীন হওয়া নানা দুর্যোগ ও সংকটের কথা তুলে ধরা হয়। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ন্যায্য দাবি ও স্বার্থ রক্ষায় বৈশ্বিক মঞ্চে জোরালো ভূমিকা রাখার বিষয়টিও প্রধান অতিথির বক্তব্যে পুনর্ব্যক্ত করা হয়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল