প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, আসবাবপত্র পুড়লেও নগদ টাকা অক্ষত
নিজস্ব প্রতিবেদক ||
চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই আকস্মিক অগ্নিকাণ্ডে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেলেও ব্যাংকে থাকা নগদ টাকা ও মূল্যবান নথিপত্র সম্পূর্ণ অক্ষত রয়েছে।শনিবার (২৪ অক্টোবর) ভোররাতের দিকে (আনুমানিক রাত সোয়া তিনটার দিকে) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের জানমালের ক্ষতি এড়ানো সম্ভব হয় এবং ব্যাংকের দায়িত্বে থাকা দুই কর্মকর্তা-কর্মচারী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল