প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
অনেকে বাচ্চাকে চুমু দিয়েছি, আমারে মারার কার কী সাহস আছে: ক্বারী তাশরীফ
নিজস্ব প্রতিবেদক ||
টঙ্গীর একটি আবাসিক মাদ্রাসায় ছয় বছর বয়সী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে একটি সংবাদ সম্মেলনে বিতর্কিত মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। তিনি দাবি করেন, অপরাধের তুলনায় অভিযুক্ত শিক্ষকের ওপর চড়াও হওয়া এবং অতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে।আজ শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ক্বারী তাশরীফ আরও বলেন, শিক্ষক তার ছাত্রীকে ভালোবেসে পরীক্ষার ভালো ফলাফলের কারণে চুমু দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং চকলেটও দিয়েছিলেন, যা নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এ সময় নিজের ও রাজনৈতিক নেতাদের বিভিন্ন উদাহরণের অবতারণা করে তিনি বলেন, ‘এখন আমি যদি এই কথা বলি যে আমাদের অনেক বাচ্চাদেরকে আমি চুমা দিছি, তাইলে আমারে মারার সাহস আছে?’ ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, যতটুকু অপরাধ, শাস্তি কেবল ততটুকুই হওয়া উচিত; কিন্তু সামান্য একটি কথার জন্য একজন শিক্ষককে মারধর করার কোনো অধিকার কারো নেই।গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপড়া এলাকার ‘করীউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়’ দুপুরের দিকে এই যৌন নিপীড়নের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও অভিযুক্ত শিক্ষক মুসলেউদ্দিনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।সূত্র: নিজস্ব প্রতিবেদক / সংবাদ সম্মেলন
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল