প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
চুমু দেওয়া শিক্ষক বা রাজনৈতিক নেতার কাজ নয়: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক ||
শিক্ষক ও রাজনৈতিক নেতাদের আচরণের শালীনতা এবং সামাজিক প্রভাব নিয়ে গুরুত্ব তুলে ধরে একজন শিক্ষক এবং রাজনৈতিক নেতার কাজ চুমু দেওয়া নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। টঙ্গীতে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়ন ও পরবর্তী সামাজিক প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী এসব কথা বলেন। তিনি লেখেন, টঙ্গীর ঘটনার পর বহু অভিভাবক সন্তানদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তবে ব্যক্তির অপরাধের কারণে পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত উল্লেখ করে তিনি দেশের মাদরাসা শিক্ষকদেরই এ ধরনের অন্যায়ের প্রতিবাদ ও সামাজিক আস্থা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।ফেসবুক পোস্টে রাশেদ খান আরও উল্লেখ করেন, সন্তান বাবা-মায়ের কাছে পবিত্র আমানত এবং আমানতে কুনজর দিলে অভিভাবকদের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। এছাড়া রাজনৈতিক নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আদরের ছলেও এমন প্রকাশ্য সংস্কৃতি চালু করা অনুচিত, যা পরবর্তীতে দুশ্চরিত্র সুযোগ সন্ধানীরা ভুলভাবে ব্যবহার করতে পারে। বর্তমান বাস্তবতায় শিশু বা ব্যক্তির প্রতি এমন আচরণ অত্যন্ত বিব্রতকর উল্লেখ করে সংশ্লিষ্ট নেতাদেরও সচেতন ও সংশোধিত হওয়ার আহ্বান জানান তিনি।সূত্র: ফেসবুক পোস্ট
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল