প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
সরকারকে জবাবদিহির আওতায় আনতে রাজপথে এনসিপি, নাসীরুদ্দীন পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক ||
আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে বিএনপি সরকারকে জবাবদিহির আওতায় আনতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজপথে নেমেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। সব অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে জনগণকে সোচ্চার করতেই এই আন্দোলন শুরু হয়েছে বলে তিনি জানান।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপি আয়োজিত সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির সমাবেশে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিরা অবৈধ ও কালো টাকায় কেনাকাটা করায় এবং নিজেরা কাঁচাবাজারে না যাওয়ায় বাজারে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের কষ্ট অনুধাবন করতে পারেন না। পুরো ঢাকা শহরে লিফলেট বিতরণ শেষে আগামী এক সপ্তাহ পর দলটির পক্ষ থেকে একটি বৃহৎ গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল