প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ত্রাস ও হুমকি: আতঙ্কে কাঁপছে বলিউড
বিনোদন ডেস্ক ||
রুপালি পর্দার গ্ল্যামারের আড়ালে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের একের পর এক রক্তক্ষয়ী হামলা ও চাঁদাবাজির হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলিউড তারকারা। সাবরমতি কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ন্ত্রিত এই সিন্ডিকেটের ভয়ে সালমান খান, টাইগার শ্রফ থেকে শুরু করে রণবীর কাপুর ও অক্ষয় কুমারদের মতো শীর্ষ তারকারা জীবন বাঁচাতে বুলেটপ্রুফ গাড়ি এবং সশস্ত্র কমান্ডো পাহারার শরণাপন্ন হয়েছেন।গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। হামলায় টাইগার অলৌকিকভাবে বেঁচে গেলেও তার চালক গুরুতর আহত হন। পুলিশি তদন্তে জানা গেছে, মূল টার্গেট সালমান খান হলেও সালমানের কড়া নিরাপত্তার কারণে সহজে নাগাল না পেয়ে অপেক্ষাকৃত কম নিরাপত্তার কারণে টাইগার শ্রফের ওপর চড়াও হয় শুটাররা। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভ এবং সালমানের সাথে পুরনো বৈরিতার জেরে এই হামলার সূত্রপাত।তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে, এই গ্যাংয়ের হিটলিস্টে রয়েছেন রণবীর কাপুর, রণবীর সিং, আমির খান ও রোহিত শেঠির মতো তারকারাও। ইতিমধ্যে সালমান খান প্রায় ২ কোটি রুপি মূল্যের বুলেটপ্রুফ গাড়ি আমদানি করেছেন এবং অক্ষয় কুমারও তার বাসভবনে বুলেটপ্রুফ গ্লাস শিল্ড স্থাপন করছেন। কারাগারের ভেতরে বন্দি থেকেও আন্ডারওয়ার্ল্ডের এই সিন্ডিকেটের পুরো বলিউড ইন্ডাস্ট্রিকে জিম্মি করে রাখার ঘটনা ভারতীয় চলচ্চিত্র জগতে নজিরবিহীন এক আতঙ্কের সৃষ্টি করেছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল