প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
পশ্চিমবঙ্গের হুগলিতে গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে কাদায় আটকে বিজেপি নেতার মৃত্যু
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভদ্রেশ্বরে গঙ্গা নদী থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে নরম কাদায় আটকে গৌরী সাহানি (৬২) নামের এক স্থানীয় বিজেপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাতে ভদ্রেশ্বরের শ্রীমানী ঘাটে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শ্রীমানী ঘাটের নিকটবর্তী বাসিন্দা গৌরী সাহানি বিজয়া দশমীর রাতে নদী থেকে দেবীর প্রতিমার কাঠামো সংগ্রহের উদ্দেশ্যে গঙ্গায় নেমেছিলেন। এ সময় নদীর তীরের নরম কাদায় তাঁর শরীরের বড় অংশ দেবে যায় এবং নাক-মুখে পলিমাটি ঢুকে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বিজেপি নেতা মদন প্রসাদ সাউ জানান, ১৬ নম্বর ওয়ার্ডে গঙ্গার পাড়েই গৌরীর বাড়ি ছিল এবং তিনি নদী থেকে বিজয়ার প্রতিমার কাঠামো তুলে তা বিক্রি করতেন। সম্প্রতি তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও সেই অবস্থাতেই রাতে গঙ্গায় প্রতিমার কাঠামো সংগ্রহ করতে নেমে এই দুর্ঘটনার শিকার হন। সূত্র: পশ্চিমবঙ্গ প্রতিনিধি ও পুলিশ
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল