প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান হাসপাতালে ভর্তি, নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার রাতে তাঁকে হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় ড. মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি সেখানে উপস্থিত হয়ে দায়িত্বরত বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসার সার্বিক অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ড. মঈন খানের হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করে জানিয়েছেন, তিনি বর্তমানে কার্ডিওলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে, ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে বিশেষ দোয়ার অনুরোধ জানানো হয়েছে।সূত্র: বিএনপি মিডিয়া সেল
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল