প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
‘বিশ্বে এত সংকটের মধ্যে পারিবারিক বিরোধ ধরে রাখার প্রয়োজন নেই’: জিকিউ সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে দীর্ঘদিনের তিক্ততা ও সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে আবারও পরিবারের সঙ্গে পুনর্মিলনের ইচ্ছাপ্রকাশ করেছেন প্রিন্স হ্যারি। বিশ্বজুড়ে নানা সামাজিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে পারিবারিক সব অতীত বিরোধ ও ক্ষোভ ভুলে একসাথে মিলেমিশে থাকাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী 'জিকিউ'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি এসব কথা বলেন। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ধারণ করা এই সাক্ষাৎকারে হ্যারি স্পষ্ট করে বলেন, "পারিবারিক সমস্যাগুলো প্রতিদিনের জীবনকে প্রভাবিত করলে তা কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়ে। বিশ্বে এমনিতেই অনেক অস্থিরতা রয়েছে, তাই এখন পরিবারিক বিরোধ ধরে রাখার কোনো প্রয়োজন নেই।" অতীতের তিক্ততার প্রভাব স্বীকার করে হ্যারি আরও জানান, রাজপরিবারের সঙ্গে নানা ঘটনার ক্ষত থেকে গেলেও সেগুলোকে পেছনে ফেলে ইতিবাচক মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাওয়া জরুরি। উল্লেখ্য, ২০১৮ সালে আমেরিকান অভিনেত্রী মেগান মার্কলকে বিয়ের পর ২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের পদ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন হ্যারি। মেগানের প্রতি রাজপরিবারের বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগে সম্পর্কে ব্যাপক অবনতি ঘটলেও, আগস্টে দুই সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে ছয় বছর পর যুক্তরাজ্যে ঘুরে যান এই দম্পতি, যা মূলত সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিয়েছিল। সূত্র: আনাদোলু এজেন্সি ও জিকিউ
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল